প্রবাসী সংবাদ

ফেনী সমিতি ঢাকা’র নির্বাচন ॥ মোস্তাফিজ-গনি পূর্ণ প্যানেলে বিজয়ী

wazi ullahwazi ullahফেনী সমিতি ঢাকার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০১১ (মেয়াদকাল ২০১২-২০১৪) ২৪ ডিসেম্বর মতিঝিল টিএ্যান্ডটি স্কুল এ্যান্ড কলেজে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। নির্বাচনে সম্মিলিত পরিষদ মনোনীত মোস্তাফিজ-গনি আহাম্মদ প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪৯টি পদের সবটিতে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়। উল্লেখ্য, সভাপতি পদে মোস্তাফিজুর রহমান দুলালসহ ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে সভাপতি পদে ক্রাউন গ্রুপের চেয়ারম্যান ও এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক মোস্তাফিজুর রহমান দুলাল এবং সাধারণ সম্পাদক পদে দ্বীন গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ গনি আহাম্মদ পুনঃনির্বাচিত হন। এছাড়াও সহ-সভাপতি পদে জসিমউদ্দিন আহমেদ, লায়ন জহির উদ্দিন আলমগীর; মিসেস রহিমা নূর চৌধুরী; গোলাম কিবরিয়া; খ ম নুরুল ইসলাম আজাদ; ম ইকবাল কবির ও আবুল কালাম মজুমদার এ্যাডভোকেট; যুগ্ম সম্পাদক এমএ তাহের ও ডাঃ হুমায়ুন কবির বুলবুল, অর্থবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক হাসানুল করিম তমিজ; দফতর সম্পাদক আ ই ম আবদুল্লাহ হারুন সোহাগ; শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী; প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়া খোন্দকার; আইনবিষয়ক সম্পাদক রুহুল আমিন এ্যাডভোকেট; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ দিলদার হোসেন ভুঁঞা মজনু; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন মাসুদ; সমাজকল্যাণ সম্পাদক আবুল কাশেম ভূঁঞা; মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক রেহানা সালাম; সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন ফয়সল; সহ-দফতর সম্পাদক আনোয়ারুল আজিম মিলন; সহ-শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুল করিম; সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফখরুল ইসলাম ভূঁঞা; সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবদুল জাবেদ কারদার; সহ-স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া; সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মিসেস শাহমিনা আক্তার; কার্যনির্বাহী পরিষদ সদস্য ২১টি, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন; মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া; এমএম ফজলুল হক; মোঃ আনোয়ারম্নল হক মজুমদার; আহসান উল্যাহ; ফখরম্নল ইসলাম চৌধুরী; সরওয়ার জাহান বকুল; বদর উদ্দিন মোঃ কায়কোবাদ; মনজুরুল করিম; মোঃ নুরুন নবী; মোঃ সেলিম উল্যাহ; ইকবাল হোসেন মজুমদার; কাজী নুর আলম সাবু; মোঃ আবুল বাশার ভূঁইয়া; সাহাব উদ্দীন আহাম্মদ (টিপু) এ্যাডভোকেট; মোঃ জাফর উদ্দিন; মোহাম্মদ ইসমাইল (নাসির); জাহিদ হোসেন ভূঁঞা; মোঃ আতিকুল বারী চৌধুরী (মনসুর); সৈয়দ জহির উদ্দীন ও নুরুল আফছার সেলিম নির্বাচিত হন।
lbheading